জাকিয়া সুলতানা লাবিবার কবিতা ‘বিষণ্ণ ভালোবাসা’

Shahrier Islam Pallab
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিষণ্ণ ভালোবাসা

জাকিয়া সুলতানা লাবিবা

আরও পড়ুন: শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

হয়তো আবার দেখা হবে কোনো এক

কুয়াশাভেজা কাশের বনে,

আরও পড়ুন: শব্দের বুননে সৃজনের আহ্বান

ধানসিঁড়ি নদীটির তীরে—যখন 

হলুদ পাতা ঝরে পড়ে থাকবে ঘাসে।


তুমিও সেখানে থাকবে না

আমিও থাকব না আর আগের মতো,

কেবল এক পৃথিবীর স্তব্ধতা জমে রবে 

আমাদের বিষণ্ণ ভালোবাসায়।


বুকে নিয়ে হিজলের ঘ্রাণ আর

নক্ষত্রের আলোয় ভেজা রাত

আমি হেঁটে যাব একা একা, 

দূর থেকে দূরে—

কোনো অন্ধকার ছায়াপথে।


তুমি ভালো থেকো 

বিদিশার নিশীথের মতো করুণ 

গভীর কোনো স্মৃতিতে

আমি রেখে গেলাম আমার সব

রূপালী ক্লান্তি আর হাজার বছরের বিরহ।