ঢাবিতে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে একটি গাড়ির কাচও ভেঙে যায়। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।...