ঢাকা-১৭ আসনে তারেক রহমানের সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের মিছিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল করেছেন পেশাজীবীরা। এসব পেশাজীবীদের মধ্যে ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবীরা।  বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান ১ ও ও ২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়।

ধানের শীষের প্রার্থীর পক্ষের মিছিলে অংশ নিয়েছেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসমাম, সাংবাদিক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর এমবিএ, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল ও মো. তানভীরুল আলম প্রমুখ।

আরও পড়ুন: ধানের শীষের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির জনসংযোগ