প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার সুযোগ এসেছে, কাজে লাগান: আব্দুস সালাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩২ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৭-এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজ ক্যান্টনমেন্ট থানার কালশী ইউসিবি এলাকায় গণসংযোগ করেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে তিনি নির্বাচনী মিছিলে অংশ নেন এবং মিছিল শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম

আব্দুস সালাম বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে বিরোধীপক্ষ অস্থির। তাদের উদ্দেশ্যে আমরা বলব, ধৈর্য ধারণ করুন। নির্বাচনের প্রতিযোগিতা করছেন, কতটুকু ভোট পান, সেটা আপনাদের নিজেই দেখার সুযোগ হবে।”

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে আপনারা বিএনপির সঙ্গে অংশগ্রহণ করে ভালো ফলাফল দেখিয়েছেন। এবার বিরোধী দলের সঙ্গে প্রতিযোগিতা করে ভোটের ফলাফল নিজেই যাচাই করুন। অত্র এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণের উচ্ছ্বাস দেখে আমরা অভিভূত।”

আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন

আব্দুস সালাম আরও উল্লেখ করেন, “মনে রাখতে হবে, আপনি ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, একজন এমপিকে নয়। তিনি সরাসরি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এবং এর জন্য কারো কাছে যেতে হবে না। আপনারা গ্যাস, বিদ্যুৎ, পানি সংক্রান্ত সমস্যা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সমস্যার সম্মুখীন। শিশুদের খেলার মাঠ নেই, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা রয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি এই সমস্যা সমাধান করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিন। আপনারা প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছেন—এই সুযোগ কাজে লাগান।”

থানা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা বাদরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।