ঢাবির বাসে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের হামলা
ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাভার রুটে যাতায়াতকারী "হেমন্ত বাসে" হামলা করেছে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের একটি অংশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরে এই হামলার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। এ ঘটনায় বাসে অবস্থানরত শিক্ষার্থীর আতঙ্কিত হয়ে পড়েন। অসমর্থিত সূত্রে জানা যায়, সেই সময়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দও পেয়েছিল বাসে অবস্থানকারী শিক্ষার্থীরা।
তবে শেষ পর্যন্ত নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পেরেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এইচএসসির বিশেষ পরীক্ষার্থীরা এবার ঢাবির ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না





