ভোটের দিন ১২ ফেব্রুয়ারি স্বাভাবিক চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। এদিন ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (এমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: একনেকে একসঙ্গে ৩ মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির পাশাপাশি অতিরিক্ত মেট্রো ট্রেন পরিচালনা করা হবে।

এতে ভোটাররা সহজে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে এমটিসিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গাবতলী থেকে দাশেরকান্দি, আসছে নতুন মেট্রোরেল