কারাইল বস্তিতে শিশুদের মধ্যে বই বিতরণ ও আই-ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান
শনিবার ( ৭ ফেব্রুয়ারি) ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বই বিতরণ করেছেন তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমানের ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জুবাইদা রহমান। রাজধানীর কড়াইল বস্তির শিক্ষার্থীদের মধ্যে তিনি এই বই বিতরণ করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ
ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ হাজার বাচ্চাদের বিনামূল্যে বই দেওয়া হয়। জুবাইদা রহমানের কাছ থেকে ফেব্রুয়ারি মাসে বিনামূল্যে বই পেয়ে খুশি শিশু কিশোররা।
এর আগে তিনি বস্তিবাসীদের চোখের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় তিনি, নিজে রোগীদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন।
আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস চুরি
ভাষার মাসে শিশু কিশোরদের সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার হলো বই।
বই বিতরণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কড়াইল বস্তি এলাকায় হতদরিদ্র শিশু কিশোররা। জুবাইদা রহমানকে পেয়ে শিশুদের মধ্যে অনুভূতি ছিল খুশির। তারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। তিনিও হাত নেড়ে ও শিশুদের কাছে গিয়ে তার অনুভূতি প্রকাশ করেন।
জুবাইদা রহমান টি আন্ড টি মহিলা কলেজে বস্তিবাসীর জন্য আয়োজিত আই ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় প্রত্যেকের কাছে গিয়ে রোগীদের খোঁজখবর নেন জোবাইদা রহমান। এবং আগামীতে তাদের পাশে থাকার আশাস দেন। আই ক্যাম্প থেকে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ চশমা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন।
আই ক্যাম্পের পাশে টি এন্ড টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিরাশ করেননি জুবাইদা রহমান। তিনি আসবেন বলে আগের থেকেই শিক্ষার্থীরা আই ক্যাম্পের ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। তারেক রহমানের স্ত্রীকে দেখেই তারা চিৎকার করতে থাকে দেখার জন্য। এ সময় জুবাইদা রহমান তাদের কাছে গিয়ে কথা বলেন হাত মিলান এবং কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের বিএনপির নির্বাচনী অফিসের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম সমন্বয়ক ডা: ফরহাদ হালিম ডোনার, আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার, ২০ নং ওয়ার্ড, রেজা রহমান ফাহিম, সদস্য, বিএনপি, ঢাকা মহানগর, ইমাম হোসেন নূর, যুগ্ম আহবায়ক, বনানী থানা।





