সোনাগাজীর ভোরবাজারে দাড়ি-পাল্লার গণসংযোগ
সোনাগাজীর নবাবপুরের ভোরবাজার এ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দাড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ মো. ফখরুদ্দিন মানিকের মতবিনিময় সভা, গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে ডাঃ ফখরুদ্দিন মানিক স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাড়ি-পাল্লা প্রতীকে ভোট ও সর্বাত্মক সমর্থন কামনা করেন। কর্মসূচি শেষে ভোরবাজার এলাকায় একটি বিশাল মিছিল বের করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষার্থী মুস্তাকিম হত্যায় ২ জনকে আসামি করে মামলা
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মো. ফখরুদ্দিন মানিক বলেন, “জনগণের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও এলাকার টেকসই উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “এই এলাকার উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।” এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
ইউনিয়ন আমির জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে দাড়ি-পাল্লার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভোরবাজার এলাকা।





