নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে এ হামলা চালায়।

বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম নিজেই।

আরও পড়ুন: এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার পর নিজের অবস্থান জানিয়ে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

আরও পড়ুন: ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির