মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
মার্কিন এমকিউ-১ ড্রোন। ছবিঃ সংগৃহীত
মার্কিন এমকিউ-১ ড্রোন। ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকার কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাতে এক খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বে সিরিক উপকূল বরাবর দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করেছে।

আরও পড়ুন: শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর আর নেই

উল্লেখ্য, ‘এমকিউ-১ প্রিডেটর’ হলো জেনারেল অ্যাটমিক্স নির্মিত মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড্ডয়নে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত বিমান, যা মূলত মার্কিন বিমান বাহিনী পরিচালনা করে থাকে।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের