বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত
বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি অঙ্গ সংগঠন ও প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। শনিবার সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সুচনা করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
দুপুরে বিএনপি'র দুটি গ্রুপের দুটি পৃথক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে পৃথক স্থানে সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
পৌর শহরের ঝাউতলা থেকে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার নেতৃত্বে বিএনপি'র একটি গ্রুপ শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা সড়কে সুরাইয়া ভিলার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পরে শহরের পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপর একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’
এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





