শীতের আগাম ফুলকপিতে বাজার সয়লাব, সরবরাহ বাড়তেই কমছে দাম

Sadek Ali
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্তিক ও অগ্রহায়ণের এই সময়ে শীতের আমেজের সঙ্গে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি।বগুড়ার নয়মাইলে উঠতে শুরু করেছে আগাম ফুলকপি। প্রতিদিন ভোর থেকে গ্রামাঞ্চলের কৃষকেরা নতুন এই কপি নিয়ে হাজির হচ্ছেন বাজারে। তবে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম দ্রুত কমতে শুরু করায় কিছুটা বিপাকে পড়েছেন চাষিরা।

​নায়মাইল বাজার ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই স্থানীয় চাষিরা জমি থেকে তোলা তাজা ফুলকপি নিয়ে বাজারে  ভিড় করছেন। বাজারে এখন শীতের এই সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত কয়েক দিনের তুলনায় একদিনের ব্যবধানেই ফুলকপির দাম বেশ কিছুটা কমেছে। পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব স্পষ্ট।

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

​দীর্ঘ সময় ধরে নিবিড় পরিচর্যা, সার-কীটনাশক ও সেচ দিয়ে আগাম ফুলকপি ফলিয়েছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশা থাকলেও বাজারে অতিরিক্ত সরবরাহ এবং ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁরা। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক চাষি।

​অন্যদিকে, বাজারে আগাম ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজির দাম তুলনামূলক নাগালে থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মনে। দীর্ঘদিন চড়া দামে সবজি কেনার পর কিছুটা কম দামে তাজা ফুলকপি কিনতে পেরে খুশি তাঁরা।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

​বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী কয়েক দিনে শীতের সবজির সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সরবরাহ বাড়লে পাইকারি ও খুচরা বাজারে ফুলকপিসহ অন্যান্য শীতকালীন সবজির দাম আরও কিছুটা কমতে পারে বলে ধারণা করছেন তাঁরা।