তাহেরীর বক্তব্য ঘিরে উত্তেজনা নরসিংদীতে হেফাজতের সংবাদ সম্মেলন
ইসলামিক স্কলার ও সুন্নি নেতা গিয়াস উদ্দিন আত-তাহেরী বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার হেফাজতে ইসলামের সভাপতি ও জামিয়া আমানিয়া রহমতপুর মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতি আনোয়ার হোসাইন চিশতী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের নরসিংদী জেলা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময়ে একজন নিহতসহ প্রায় ৫০ জন আহত হন। পরবর্তী সময়ে ২০টি বাড়িঘরে ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর থেকে রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ করা হয় বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনকে কেন্দ্র করে
আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গিয়াসউদ্দিন -আত তাহেরীর অনুসারীরা প্রধান বক্তা ঘোষণা করে আলাদা ভাবে আলাদা মাহফিলের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হলে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে উত্তেজনা কর পরিবেশ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলে আমাদের মাহফিল প্রত্যাহার করে নেয়। কিন্তু পরর্বতী আত-তাহেরী ও তাঁর অনুসারীরা আলাদা মাহফিলের আত-তাহেরীকে নিয়ে এসে আমার ও আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি নিজেকে একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন এবং প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি জানান। যদি তাদের এ দাবি না মানা হয় তাহলে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সকল নেতৃবৃন্দ যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপ্রচার চালানোর অভিযোগ তুলে ধরেন এবং নরসিংদী জেলায় গিয়াসউদ্দিন আত-তাহেরীর মাহফিল অনুষ্ঠান বন্ধে প্রশাসনের কার্যকর নিষেধাজ্ঞা চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা কাউছার আহমেদ,মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল- আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশিরসহ আশরাফ সাকি সহ স্থানীয় হেফাজতের নেতৃবৃন্দ।





