রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

Shahrier Islam Pallab
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌর সেবা সপ্তাহ ও পৌর কর মেলা। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সিফাত, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান,সাধারন সম্পাদক গিয়াশ উদ্দিন পলাশ,  বিআরডিবি চেয়ারম্যান মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, বিএনপির নেতা মিয়া আলমগীর প্রমুখ।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

মেলায় পৌরসভার নাগরিকদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিয়ে একাধিক স্টল স্থাপন করা হয়। এসব স্টলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করেন। পাশাপাশি মেলায় চিকিৎসা ক্যাম্প এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।