নেত্রকোণায় বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতা-কর্মী গ্রেফতার
নেত্রকোণায় নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুর্গাপুর উপজেলায় সর্বোচ্চ নয়জন রয়েছেন। তাঁরা হলেন চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজল মিয়া, কৃষক লীগ নেতা আজিজুল হক মণ্ডল, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ আবুনী, চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন রশিদ বাবু, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা এস এম শরীফ, বাকলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ অলি ও যুবলীগ নেতা মুজিবুর রহমান। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ তাঁদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সরকার বদলেছে, বদলায়নি ঠিকাদারি প্রভাবের অভিযোগ: ফেনীতে আলোচনায় মনজুরুল ইসলাম সুমন
নেত্রকোণা সদর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন লক্ষীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. সঞ্জু মিয়া, মৌগাতী ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর পাঠান রিপন, সিংহের বাংলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান খান। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের এ তথ্য জানান।
পূর্বধলা ও কলমাকান্দা উপজেলা থেকেও চারজন করে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। পূর্বধলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন এবং আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান রতন।
আরও পড়ুন: লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন, ১৯ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অন্যদিকে, কলমাকান্দায় গ্রেফতার হয়েছেন খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মান্নান, পোগলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নয়ন মিয়া, রংছাতী ইউনিয়ন কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. কাজল মিয়া।
এ ছাড়া কেন্দুয়া থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং বলাইশিমুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। গতকাল দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।
খালিয়াজুরী উপজেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা সবিনয় ও ছাত্রলীগ নেতা তানিম সরকারকে গ্রেফতার করা হয়েছে। মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা জুবায়েদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, বারহাট্টা থেকে বাউসী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন তালুকদার এবং আটপাড়া থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।





