নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস চুরি
ছবিঃ সংগৃহীত
চুরি গেছে ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারে ব্যবহৃত গাড়ির পার্টস। সড়কে পার্কিং করে রাখা অবস্থায় এ ঘটনা ঘটে।
গত বুধবার গুলিস্তান এলাকায় এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটওয়ারীর নির্বাচনি প্রচারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ।
আরও পড়ুন: কারাইল বস্তিতে শিশুদের মধ্যে বই বিতরণ ও আই-ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান
আব্দুল্লাহ জানান, নির্বাচনি প্রচারের সময় গুলিস্তান এলাকায় গাড়িটি রাস্তার পাশে রাখা ছিল। এসময় চোরেরা সাইড প্যানেল খুলে নিয়ে যায়।
প্রচারণার কাজে টয়োটা নোয়া স্কয়ার মাইক্রোবাসটি ব্যবহার করছিলেন পাটোয়ারী।





