পরীমণিকে ফোনে হত্যার হুমকি, ভিডিও প্রকাশ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি ফোনে হত্যার হুমকির শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে একটি অজানা নম্বর ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং ফোনে অকথ্য ভাষা ও গালিগালাজ করা হয়েছে।

পরীমণি নিজেই ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন: ‘ফ্লার্ট করেও সাড়া পাইনি’ স্বীকারোক্তি কঙ্গনার

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, “ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?” এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে বিষয়টি নজরে আসে।

পরীমণি বলেন, “হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়ে বিভিন্ন গালিগালাজ শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।”

আরও পড়ুন: বহু গুণে গুণান্বিত মডেল ও অভিনেত্রী কথা চৌধুরী

পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।