কুলাউড়ার লংলা কলেজ জাতীয়করণে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিলেন এমপি শকু

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজ জাতীয়করণসহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু। বুধবার কলেজ মিলনায়তনে সংসদ সদস্যকে সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হুসেন। 

আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ

প্রদর্শক সমরেশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, সিলেট ভাসানী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এস এম জামান মতিন, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, জেলা বিএনপির মহিলা সম্পাদিকা সুফিয়া রহমান ইতি এবং কলেজ গভর্নিং বডির সদস্য উস্তার মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক হেলাল খান ও গোলাপ মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ এবং কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের