বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৪ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডকে বাইরে থেকে চাকচিক্যময় ও পরিবারসুলভ মনে হলেও বাস্তবে চিত্রটা ভিন্ন বলে মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। তাঁর মতে, চলচ্চিত্র অঙ্গনে পারস্পরিক সহযোগিতা, সৌজন্য ও আন্তরিকতার অভাব রয়েছে।

সম্প্রতি ‘গজব রাত’ সিনেমার প্রচারে এসে বলিউডের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কখনো নিজেকে এর অংশ মনে হয়নি। অন্যের কাজ ভালো লাগলেও প্রশংসা জানাতে ফোন করার প্রবণতা খুব একটা নেই। এমনকি একে অন্যের সাফল্যেও অনেকে খুশি হন না।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান

মনোজের ভাষ্য, বলিউডকে পরিবার বা ভ্রাতৃত্বের জায়গা ভাবা ভুল। কর্মজীবনে প্রত্যেককে নিজের লড়াই নিজেকেই করতে হয়। কেউ সাহায্য করলে সেটিকে বাড়তি পাওনা হিসেবে দেখা উচিত।

এ ছাড়া চলচ্চিত্রের সেটে অভিনেতা ও কলাকুশলীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি। তাঁর মতে, আগের মতো এখন আর শুটিংয়ের ফাঁকে শিল্পীদের মধ্যে আড্ডা বা আন্তরিক যোগাযোগ দেখা যায় না।

আরও পড়ুন: তিন বছরের প্রেমে ইতি টানলেন সাইফপুত্র