ধানের শীষের পক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির জনসংযোগ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জনসংযোগ চলাকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা তাঁর জনপ্রিয়তার প্রমাণ: আবদুল লতিফ সম্রাট
নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। তারা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
জনসংযোগকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জনগণ বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
আরও পড়ুন: শিক্ষার্থীরা সরে গেলেও সাতরাস্তা এলাকায় যানজট কমেনি
শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং শেষে নেতাকর্মীরা আগামী দিনগুলোতে আরও জোরালো জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





