খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন তিনি।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারির চারপাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা।

এ সময় তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুন: ৮ মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে খুলনা জেলা স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।