নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তাকে সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি অনুমোদন দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনগুলো সোমবার প্রকাশিত হয়।

আরও পড়ুন: ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বডি ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তা

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।

আরও পড়ুন: বিজিবির অভিযানে এক মাসে ১৩১ কোটি ৯৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এই পদোন্নতির বিষয়টি প্রকাশ পাওয়ায় তা বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।