নির্বাচনী পলিসি ডিবেট আয়োজনের উদ্যোগ, দুই শীর্ষ নেতাকে আমন্ত্রণ ডাকসুর

Sanchoy Biswas
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০০ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একটি নির্বাচনী পলিসি ডিবেট আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই ডিবেটে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান—উভয়কেই আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার(২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ডাকসু সূত্রে জানা গেছে, আমন্ত্রণের প্রেক্ষিতে ডা. শফিকুর রহমান অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি, দ্বিতীয় দিনে টিকা নিলেন প্রায় ১০০০ শিক্ষার্থী

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ বিষয়ে বলেন, “আমরা আশা রাখছি, তারেক রহমান ডাকসুর আমন্ত্রণ গ্রহণ করবেন। এই পলিসি ডিবেটের মাধ্যমে দেশবাসী নতুন ও কার্যকর নীতিগত প্রস্তাবনা শুনতে পারবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন হওয়া উচিত পেশিশক্তির পরিবর্তে পলিসির ভিত্তিতে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই পরিবর্তন অত্যন্ত জরুরি।”

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব, সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

ডাকসু কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ সমাজকে নীতিনির্ভর রাজনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে।