২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩১৭

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৮:০৯ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে বেড়েছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে।

একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৬ জন। এছাড়া সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪২ হাজার ৯৭৯ জন।

আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮১০

এছাড়া এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।