২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। চলমান প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
এ ছাড়া একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪১৬ জন।
আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।





