যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব, শর্তে যা থাকল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে  ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির-এর একটি সূত্র।

সূত্রটি জানায়, তেহরান এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া জবাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে, যা ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: যুদ্ধে সেনা সংকট, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

ইরান তাদের শর্তে বলেছে, সব ধরনের সামরিক আগ্রাসন ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে পুনরায় যুদ্ধ শুরু না হয়, সে জন্য কার্যকর ও নির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।

এছাড়া চলমান সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করে তা বাস্তবায়নের নিশ্চয়তা দাবি করেছে তেহরান।

আরও পড়ুন: ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার সময়সীমা আবারও বাড়ালেন ট্রাম্প

ইরান আরও উল্লেখ করেছে, আঞ্চলিক বিভিন্ন ফ্রন্ট এবং যেসব প্রতিরোধ গোষ্ঠী এই সংঘাতে জড়িত, তাদের ক্ষেত্রেও যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

হরমুজ প্রণালির বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ইরান বলেছে, এটি তাদের সার্বভৌম অধিকার। এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা হিসেবেও এটিকে স্বীকৃতি দিতে হবে।

সূত্রের দাবি, এই শর্তগুলো জেনেভায় অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনার বাইরে ইরানের নতুন অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে আগামীতে দুই পক্ষের আলোচনায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।