বিদ্যুৎ বিপর্যয়, জেনারেটরের তেল কিনতে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন
জাতীয় গ্রেডে দুপুরের পর থেকে বিদ্যুৎ বিপর্যয়ের পর ঢাকা-চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলি বিদ্যুৎবিহীন অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় সকল কাজকর্ম।
জেনারেটর আইপিএস দিয়ে কিছু কাজ করা হলেও কিছুক্ষণ পর শেষ হয়ে যায় আইপিএস এর চার্জ ও জেনারেটর তেল। জাতীয় বিদ্যুৎ বিজেপি পর্যায় ও নির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ না আসার খবরে হতাশা নেমে আসে সর্বত্র। তেল কিনতে শুরু হয়ে যায় লাইন।
আরও পড়ুন: বিএনপি নেতা-কর্মীদের নজরদারিতে রাখা হয়েছে: মির্জা ফখরুল
বিকাল ও সন্ধ্যার পরেও দেখা যায় পেট্রোল পাম্প গুলিতে তেল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে।
আমতলী বনানী তেজগাঁও সহ সকল পেট্রোল পাম্পের একই চিত্র।
আরও পড়ুন: তেল ইস্যুতে প্যানিক না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর





