রাজধানীতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ৩:৪১ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকায়ে সবার জন্য পানির দাম এক হবে না। এলাকা ভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। লোকজন ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে। গুলশানে পানির দাম ১৫ টাকা, যাত্রাবাড়ীতেও ১৫ টাকা। এলাকা ভিত্তিক সবকিছুই করা হবে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে। মেট্রোরেল, পদ্মা সেতুসহ বড় প্রকল্প নেওয়া হয়েছে চুরির জন্য- এমন অভিযোগ করা হয়েছে। কিন্তু এটা না। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্ল্যান করা হয়েছে।’

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা-যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এ সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।’