আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই নতুন প্রসিকিউটর নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনায় প্রসিকিউশন টিম পুনর্গঠন করেছে সরকার। নতুন করে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তারা হলেন মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন।

একই সঙ্গে বিদ্যমান এক প্রসিকিউটরের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক ফোঁটাও বাড়বে না’: বাণিজ্যমন্ত্রী

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: সরকারি দলের সংসদীয় বৈঠক বুধবার

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মো. সাইমুম রেজা তালুকদার সোমবার দুপুরে মুঠোফোনে জানান, তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গতকাল বা আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়ে থাকতে পারে। তিনি জানান, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি পুনরায় শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সাইমুম রেজা তালুকদার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল নতুন করে সাজানো হয়।

এর ধারাবাহিকতায় একই বছরের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিভিন্ন মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগও এই ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

তবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে কার্যত স্থবির হয়ে আছে।

এদিকে রাজনৈতিক পরিস্থিতির নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এরপর ২৩ ফেব্রুয়ারি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চলমান পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নতুন নিয়োগ ও পুনর্বিন্যাসকে বিচারিক কার্যক্রমের গতি বাড়ানোর অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লেখাটির কোনো কিছু পরিবর্তন না করে শুধু বানান ঠিক করে দিন এবং মেটা টাইটেল,কীওয়ার্ড,ডেসক্রিপশন,