ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

তিনি আরও বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াপ্রেমীদের আরও উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

আরও পড়ুন: দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে: হুইপ আশরাফ নিজান