জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের ঘোষণা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ভূমিকা তুলে ধরতে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫টি কওমী মাদ্রাসা সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদযাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন: টানা বৃষ্টির পর স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর, নির্বিঘ্নে চলছে সব ফ্লাইট

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক