বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে চায় ভারত: হাইকমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মানুষের অভিন্ন প্রত্যাশা ও পারস্পরিক যোগাযোগই দীর্ঘদিনের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

শনিবার সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নবম পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত, সর্বোচ্চ ১০০% বেতন বাড়ানোর প্রস্তাব

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। বাণিজ্য, সংস্কৃতিসহ নানা খাতে দুই দেশের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে আরও কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সমবেতভাবে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।