ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকারের সব কার্যক্রম সংবিধান ও আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা মামলা, গুম এবং ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত
আইনমন্ত্রী আরও বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না রাখলে রাষ্ট্র তার পাশে থাকবে। একই সঙ্গে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।





