২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। এই কারণে শঙ্কা দেখা দিয়েছিল, যে আইসিসি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়তে পারে টাইগাররা এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে। তবে তা হয়নি।

আজ পাকিস্তান নামিবিয়াকে হারানোর ফলে র‌্যাংকিংয়ের তিন দলের মধ্যে বাংলাদেশ সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইসিসি এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

দুবছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, যারা আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। চলমান বিশ্বকাপে বাকি ৭ সেরা দল—ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে—ও সরাসরি খেলার সুযোগ পাবে।

আইসিসি র‌্যাংকিংয়ের সেরা তিন দল হিসেবে বাংলাদেশ (র‌্যাংক ৯), আফগানিস্তান (র‌্যাংক ১০) ও আয়ারল্যান্ড (র‌্যাংক ১২) বিশ্বকাপে খেলবে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে এগিয়ে থাকা তিনটি দলই এই দলগুলো। ৯ মার্চ ফাইনালের পর আর কোনো খেলা থাকছে না, ফলে র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি অংশ নেওয়া দলগুলোর তালিকায় বাংলাদেশ নিশ্চিতভাবে স্থান পেয়েছে।

আরও পড়ুন: নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ।