১০ জন নিয়েও ব্রাজিলকে হারাল ফ্রান্স, এমবাপ্পের নৈপুণ্যে জয়
যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবোরোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। গ্যালারিতে বিপুল ব্রাজিল সমর্থকের উপস্থিতি থাকলেও মাঠে তাদের দল প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। বরং প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এগিয়ে যায় ফ্রান্স। দুর্দান্ত এক পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান এমবাপে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচ: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় ব্রাজিল। ফলে বিরতিতে পিছিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা জোরদার করে ব্রাজিল। তবে ৫৫ মিনিটে ফ্রান্সের এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড
উল্টো ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় ফ্রান্স। নিখুঁত আক্রমণ থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন উগো একিতিকে।
পরে ৭৮ মিনিটে একটি ফ্রি-কিক থেকে ব্যবধান কমায় ব্রাজিল। ডিফেন্ডার ব্রেমারের গোল করে দলকে ম্যাচে ফেরানোর আশা জাগান। তবে শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি তারা।
শেষ সময়ে একাধিক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। অন্যদিকে একজন কম নিয়েও গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ফ্রান্স।





