কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এবারের ফলাফলে বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১১ জন ছাত্রী এবং সাধারণ বৃত্তি অর্জন করেছে আরও ১৮ জন। সব মিলিয়ে মোট ২৯ জন ছাত্রী বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন জানান, শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ কৃতিত্ব সম্ভব হয়েছে। তিনি বৃত্তিপ্রাপ্ত সব ছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: কাশিয়ানীতে শংকর তহসিলদারের অনুমতিতে চলছে অবৈধ মাটি উত্তোলন ও বিক্রি





