দিনাজপুরের ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

ওসি শহিদুল ইসলাম জানান, নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।