২ ঘণ্টা পর গাজীপুরের ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের একটি গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়।

আরও পড়ুন: হেফাজতের আলেম-ওলামার বিরুদ্ধে মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি দেওনা পীরের

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।