পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

Sadek Ali
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

​গ্রেপ্তারকৃত দুলাল মিয়া উপজেলার জালশুকা এলাকার 'মা ফার্মেসি'-র মালিক এবং 'রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসা'-র প্রতিষ্ঠাতা ও পরিচালক।  

আরও পড়ুন: ফুলবাড়ীতে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত দুলাল মিয়ার ফার্মেসিতে কাজ করত। ঘটনার পর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ।  

​এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেনএবং আমরা তাকে গ্রেফতার করেছি আইন পক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: রূপগঞ্জ সদর ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুম