কলমাকান্দায় বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় মদের ২০ বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। রবিবার (৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৬ নম্বর খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারনৈ বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭৭/১৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৪০০ গজ দূরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদের ২০ বোতল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
জব্দ করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।





