বিপুল পরিমাণ গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া থেকে ২৬ মামলার পলাতক আসামিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৩ নভেম্বর (শুক্রবার) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল করিম ওরফে পাগলা (৬২)। তিনি সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় যে, আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারের আশপাশ এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. রকিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল করিম ওরফে পাগলাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে নরসিংদীসহ এর আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে।