প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ড. জিয়াউদ্দিন হায়দার
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘Rules of Business, 1996’-এর Rule 3B(ii) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ ও দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট ১৫০ টাকা: তথ্য উপদেষ্টা
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে লুটপাঠের তথ্য বেরিয়ে আসছে





