ঢাকার গুলশান, মিরপুরসহ চার ডিসি বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন বিভাগে পদায়ন করা হয়েছে।
রবিবার (১ মার্চ ২০২৬) ডিএমপি সদরদপ্তরের এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরসহ ৫ জেলার ডিসি প্রত্যাহার
বদলির তালিকা:
জনাব এম তানভীর আহমেদ: ট্রাফিক-রমনা বিভাগ থেকে সরিয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান।
আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল
জনাব মো. মোস্তাক সরকার: গোয়েন্দা-লালবাগ বিভাগ থেকে বদলি হয়ে মিরপুর বিভাগের দায়িত্ব গ্রহণ।
জনাব রওনক আলম: গুলশান বিভাগ থেকে পদায়ন হয়ে গোয়েন্দা-লালবাগ বিভাগে দায়িত্বভার গ্রহণ।
জনাব মো. মইনুল হক: মিরপুর বিভাগ থেকে সরিয়ে ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। পুলিশ সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশের অনুলিপি পুলিশ হেডকোয়ার্টার্সসহ সংশ্লিষ্ট ১৯টি দফতরে পাঠানো হয়েছে, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।





