বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া সদর থানার হত্যা ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদেরকে নিকটস্থ থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।

গতকাল (২৬শে নভেম্বর) বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। বুধবার দিবাগত রাতে বগুড়া শহরের চক-সূত্রাপুর মহল্লায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সদর উপজেলার কুরশাপাড়া এলাকা থেকে আটক হয় আরও একজন। তাদেরকে সদর থানায় হস্তান্তর করে এসআরবি। 

আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গ্রেফতারকৃতরা হলেন- মাদক মামলার আসামি শামসুদ্দিন শেখ শিমু (৫৩)। তিনি শহরের চক-সূত্রাপুর মহল্লার মনজু শেখের ছেলে। হত্যা মামলার আসামি সিদ্দিক হোসেন (৬২) সদর উপজেলার বাসিন্দা। তিনি কুরশাপাড়া গ্রামের গেন্দা শেখের ছেলে। দুই আসামি গ্রেফতার এড়াতে পালিয়ে আত্ম গোপনে ছিলেন। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, গত ২০২৪ সালে মাদক কারবারি শামসুদ্দিনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিগত ২০১৫ সালে হত্যা কান্ডের ঘটনায় মামলা রেকর্ড করে সদর থানা। আসামি সিদ্দিক হোসেনও দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন। এভাবেই অপরাধ প্রবণতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান চলমান এসআরবি।

আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল