‘বুয়েটের প্রতিনিধি দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বুধবার (১৫ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে যাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধি দল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, বুয়েটের দল আগুনে পুড়ে যাওয়া স্থানটি ঘুরে দেখবে এবং সেখানে কী ধরনের কেমিক্যাল ছিল তা পরীক্ষা করবে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। তিনি বলেন, এখনও ধোঁয়া বের হচ্ছে। এখানে নানা ধরনের কেমিক্যাল আছে। কেমিক্যালের আগুন সাধারণ আগুনের চেয়ে আলাদা। তাড়াহুড়ো করে নিয়ন্ত্রণে আনতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, আগুন আপাতত নেভানো হলেও পুনরায় জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি। জায়গাটা আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সবার সাবধান থাকা দরকার।”

আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

অননুমোদিত কেমিক্যাল গোডাউন নিয়ে উদ্বেগ জানিয়ে ডিজি জাহেদ কামাল বলেন, বিভিন্ন এলাকায় অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠছে। টঙ্গীর আগুনে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন—এমন ঘটনা যেন আর না ঘটে। যেখানে অননুমোদিত গোডাউন হবে, সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সচেতনতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যথাযথ নিয়ম মেনে যেন সবাই কেমিক্যাল গোডাউন স্থাপন করে, না হলে এমন ঝুঁকি থেকেই যাবে।