গাজীপুরে জামায়াতের পক্ষে টাকা বিতরণ: ইবনে সিনার কর্মচারীর কারাদণ্ড

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর কাপাসিয়ার একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিরতরণের সময় শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত।  বৃহস্পতিবার গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আসাদুজ্জামান এ সাজা দেন।

আদালত সুত্রে জানা গেছে, তিনি কুড়িগ্রামের ভোটার এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস চাকুরি করেন। গতকাল রাত থেকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর ইউনিয়নে ভোটারদের মাঝে টাকা বিতরন করছিলেন। সকালে জনতার হাতে ধরা পড়েন। 

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

পরবর্তীতে বিচারক যাচাই বাচাই করে সত্যতা পাওয়ায় তাকে কারাদণ্ড দেন। এসময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। জানা গেছে এই ব্যক্তিকে ছাড়াতে জোর তদবির করছে স্থানীয় জামায়াত নেতারা।