ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ডেমরায় দুস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।
শনিবার বিকালে ঢাকা সাইনবোর্ড এলাকায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা কার্যালয় ঢাকার ইনচার্জ অব আইসিটি সারোয়ার আলম।
এ সময় বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেন।
আরও পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি
তাছাড়া সদ্য প্রকাশিত মাদরাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখার জন্য সংশোধনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, মোঃ আব্দুস সাকুর, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, ফজলু রহমান আব্দুল হাই, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, রেজাউল হকসহ অন্যান্যরা।





