বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে রাজধানীতে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা
“একসাথে হাত ধরি, গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডিতে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে এরিস্টো আই হসপিটাল।
বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় এবং পরে গ্লুকোমা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিস্টো আই হসপিটালের সিইও প্রফেসর (অব.) মেজর জেনারেল ডা. কামরুল হাসান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শাহনাজ বেগম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইফতেখার মুনির, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা, অধ্যাপক ডা. জিয়াউল করীমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
বক্তারা গ্লুকোমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চোখ পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে গ্লুকোমা শনাক্ত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।





