মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা বিস্ফোরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম

ঘটনার খবর পেয়ে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা।

আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। বোম ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।