হৃদয়ের প্রথম সেঞ্চুরি উৎসর্গ করলেন অসুস্থ মাকে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:১৫ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবশেষে এবারের বিপিএলের দর্শক সেঞ্চুরির দেখা পেলেন। এবারের আসরে প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে হৃদয় শতক হাঁকালেন। এটি তার বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতক। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশেষ ইনিংসটি তার মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেছেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।

আরও পড়ুন: মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা

ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।'

হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।'

আরও পড়ুন: বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত